1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলনায় ২ দিন গণপরিবহন বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খুলনায় ২ দিন গণপরিবহন বন্ধ

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
খুলনা প্রতিনিধি // খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সামনে রেখে দুই দিন আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকালে খুলনা মোরটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার রাতে যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।

জাকির হোসেন বিপ্লব বলেন, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা মলিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।

আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওইদিন খুলনা শহরের ডাকবাংলা ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ হওয়ার কথা।

বিএনপি নেতাদের অভিযোগ, তাদের সমাবেশ বানচাল করতে সরকারের চাপে বাস মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা মহানগরীর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করা হবে, এটা আমরা আগেই ধারণা করেছিলাম। বিষয়টি মাথায় নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি। বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যে কোনোভাবে সমাবেশ শুরুর আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগেই এসে খুলনা শহরের হোটেল ও নিকট আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন। সরকারের সব বাধা উপেক্ষা করে গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২০০ বাস দেশের ১৮টি রুটে চলাচল করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews