1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে
পঙ্কজ কুন্ডু, গৌরনদী প্রতিনিধি // “দুর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে   বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৩/১০/২০২২ সকালে উপজেলা থেকে র‍্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক পদক্ষিণ করে আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, মৎস কর্মকর্তা মোঃ আবুল বাসার, প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, গৌরনদী মডেল থানার এস আই মোঃ শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সিনিয়র সদস্য কাজী আল আমিন, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও সাংবাদিকবৃন্দ।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews