1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা, পিতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক তুরস্ককে হারিয়ে ঘুরে দাঁড়াল ইতালি ইচ্ছে পূরণ হলো না পরীমণির

ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা, পিতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুর প্রতিনিধি // গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সোলাইমান শেখ (৩) নামে এক শিশুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। পরে অভিযুক্ত পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার রাত ৯টার দিকে জাঙ্গালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিতা নূর মোহাম্মদ ওরফে কাজল জাঙ্গালিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নূর মোহাম্মদ ওরুফে কাজল মানসিক রোগে আক্রান্ত। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে শিশু পুত্র সোলাইমান ঘুমন্ত থাকা অবস্থায় স্ত্রী শিরিন আক্তারকে খাবার আনতে রান্না ঘরে পাঠায় কাজল। পরে ঘরের দরজা বন্ধ করে ধারালো ব্লেড দিয়ে পুত্র সোলাইমানকে গলা কেটে হত্যা করে কাজল। সে সময় পুত্রের কান্নার শব্দ শুনে মা শিরিন আক্তার ঘরের জানালা দিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পুত্রের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরে তার চিৎকারে আশ-পাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। শিশু সোলাইমান শেখের গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তারা। সে সময় অভিযুক্ত পিতা কাজলকে আটকে রেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মধ্যরাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও কাজলকে গ্রেপ্তার করে পুলিশ।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া বলেন, শনিবার দিবাগত মধ্যরাতে ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার ও অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের চাচা আলী আকবর শেখ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং গ্রেপ্তার নূর মোহাম্মদ ওরফে কাজলকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews