1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে

লালমোহন ভোলা, প্রতিনিধি // ভোলার লালমোহনে ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে মো. তাজল ইসলাম (৫৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানায় মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়েরই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বুধবার বিদ্যালয় চলাকালীন সময় দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাথরুমে গেলে সেখানে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাতে দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রাম্য সালিশদের ঘটনাটি জানান। বুধবার রাতে থানায় এসে প্রধান শিক্ষক তাজল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। মামলা নং: ২৫।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, থানায় মামলা দায়েরের পরই গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জবানবন্দী নিতে তাকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জান মিলন জানান, এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। তাই সঠিকভাবে কিছু বলতে পারবো না। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews