1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তেতুলিয়ায় নতুনধারার বিজয়যাত্রা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তেতুলিয়ায় নতুনধারার বিজয়যাত্রা 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে
Oplus_16908288
দুর্নীতিরোধ ও দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি ‘তেতুলিয়া থেকে টেকনাফ’ বিজয়যাত্রা শুরু করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১ ডিসেম্বর সকালে  তেতুলিয়ায় ‘বিজয় বাংলাদেশ’সহ বিভিন্ন বই উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রংপুর বিভাগীয় নতুনধারার যুগ্ম আহবায়ক আবদুর রহমান, আলিমা বেগম প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদেরকে এক কথায় বলতে চাই- দেশ-স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। তা না হলে আপনাদের পরিণতি হবে ঘোষেটি বেগমের মত, মীর জাফরের মত। বাংলাদেশের রাজনীতি কলুষিত করলেও তার ফলাফল ভালো হয় না, যার প্রমাণ ৫ আগস্ট ২০২৪। এই ইতিহাস শেখার এবং শুধরে যাওয়ার। নতুনধারার রাজনীতির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি – দয়া করে রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণা বন্ধ করুন। নতুনধারা বাংলাদেশ এনডিবির রংপুর বিভাগে দুইদিন ব্যাপী কর্মসূচি ২ ডিসেম্বর লিফলেট বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews