1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট মুলাদীতে ব্যাপারীর হাট লঞ্চঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু  ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত পতাকার মান রক্ষা সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // জার্মান বুন্দেসলিগায় আরবি লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের বড় জয়ে সবচেয়ে বড় অবদান কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেছেন তিনি। শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে বায়ার্ন।

ম্যাচের ১২ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন দিয়াজ। ২৬ মিনিটে দিয়াজের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার পাভলোভিচ। এরপর ৩৪ মিনিটে হ্যারি কেইনের সঙ্গে দারুণ সমন্বয়ে দলের তৃতীয় গোলটি করেন মাইকেল অলিসে।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বায়ার্ন। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিয়াজ। ৫৩ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন কেইন। এরপর ৬৯ মিনিটে অলিসের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ। ম্যাচের একেবারে শেষ মিনিটে একটি গোল শোধ করে লাইপজিগ। তবে তাতে বড় ব্যবধানের হার এড়াতে পারেনি দলটি।

এই ম্যাচ দিয়ে বুন্দেসলিগায় নিজের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন কেইন। বিশেষ এই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ইংলিশ তারকা। বায়ার্নের হয়ে ১০০ ম্যাচেই তার গোলসংখ্যা ১০২।

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন দিয়াজ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচনে ৮৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। বায়ার্নের বাঁ প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। তার হ্যাটট্রিকেই বড় জয়ের আনন্দে মাতে বায়ার্নের সমর্থকেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews