1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট মুলাদীতে ব্যাপারীর হাট লঞ্চঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু  ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত পতাকার মান রক্ষা সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায়

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল- সব মিলিয়ে পরীমণির রূপে যেন ফুটে উঠেছে দেবীর প্রতিচ্ছবি। আজ রবিবার (১৮ অক্টোবর) ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা। সেই বিশেষ সাজের ভিডিও প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি।

তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। কোনো পূজামণ্ডপে এভাবে দাঁড়ালে মুহূর্তের জন্য তাকে দেবী দুর্গা ভেবে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

পরীর এমন রূপ দেখে মুগ্ধ তার অনুসারীরাও। মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য এক অনুসারী লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৪৮ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি। সব মিলিয়ে পরীর এই বিশেষ ফটোশুট যে নেটিজেনদের নজর কেড়েছে, তা বলাই যায়।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। তার হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি এর শুটিং করেছেন পরী। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews