1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত বেপরোয়া যান চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা, উদ্বেগ স্থানীয়দের মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে আলোচনা সভা গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড বরিশালের কৃতি সন্তান মঈনুদ্দীন রুবেল যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়জেলা প্রতিনিধি, নড়াইল থেকে:

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আরমান খান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
উজ্জ্বল রায়জেলা প্রতিনিধি, নড়াইল থেকে জানান,
রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরমান খান কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামের মো. হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক প্রতিবেশী জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য বিষপান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল। এরপর সে আবারও একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। পরে রোববার বিকেলে নিজ বসতঘরের থাকার রুমে সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরমান।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের পরিবারের লোকজন থানায় এসে ঘটনাটি জানালে পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত আরমানের পরিবারের বক্তব্য – ছেলেটির মাথায় সমস্যা আছে যে কারণে সে গলায় ফাঁস নিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews