1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাতির বিরুদ্ধে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

নাতির বিরুদ্ধে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ 0 বার সংবাদি দেখেছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের শ্রীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) উজ্জ্বল হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হক মাতবর (৮৮)। আহত তার ছেলে হারুন (৫৮)। তারা বড়চালা গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত নাতি আবু সালেক (২৫) নিহতের মেয়ের ঘরের নাতি এবং ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে।

এস আই উজ্জ্বল হোসেন মল্লিক নিহতের ছেলে আহত হারুনের বরাত দিয়ে জানান, আবু সালেক নেশাগ্রস্ত। ধারনা করা হচ্ছে রাতের ওই সময়ে সালেক তার নানার কাছে নেশার টাকা চেয়ে থাকতে পারে। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে লাঠি দিয়ে আঘাত করে। এসময় বাবার চিতকার শুনে ছেলে হারুন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। ঘটনার পর থেকে নাতি আবু সালেক পলাতক রয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। নাতি পিটিয়েছে কি‍‍`না তা আহত ছেলে নিশ্চিত করে বলছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews