1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, ধারালো অস্ত্রসহ আটক ১ বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট মুলাদীতে ব্যাপারীর হাট লঞ্চঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু  ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত

পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, “শুধু সিভিল লাইনে পড়াশোনা করে লাভ নেই। আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি শিক্ষা থেকে গড়ে ওঠা দক্ষ জনশক্তি।”

তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্স, মানসম্মত প্রশিক্ষণ, বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয় নিয়ে পরিচালিত হবে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকায় দৈনিক মানববার্তা অফিসের দ্বিতীয় তলায় “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের উপদেষ্টা অধ্যাপক ফয়েজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল এবং পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক সাজ্জাদ হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews