1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্ধ হলো বাংলাদেশ ব্যাংকের সরাসরি গ্রাহকসেবা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বন্ধ হলো বাংলাদেশ ব্যাংকের সরাসরি গ্রাহকসেবা

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার থেকে একযোগে মতিঝিলসহ সব অফিস থেকে এসব সেবা বন্ধ হচ্ছে।

তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, প্রথমে সিদ্ধান্ত হয় আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধ করা হবে। তবে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে বন্ধের সিদ্ধান্ত হয়।

এতদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ছাড়াও ঢাকার সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহক-সংশ্লিষ্ট এসব সেবা দেওয়া হতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews