1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বন্দর থানা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বন্দর থানা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বরিশালে আয়োজিত অনুষ্ঠানে নতুন থানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিমন্ত্রী ও বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। তারা থানার সার্বিক কার্যক্রম এবং বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নতুন ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার কার্যক্রম আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews