1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ২ জেলের অর্থদণ্ড, ১২ হাজার মিটার জাল ধ্বংস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ২ জেলের অর্থদণ্ড, ১২ হাজার মিটার জাল ধ্বংস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের পশ্চম দিনে বরিশালের কীর্তনখোলাসহ তিনটি নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করা দুই জেলেকে আটক এবং ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কীর্তনখোলা নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়। পরে সদর উপজেলার আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে অভিযান চালানো হয়।

 

বরিশালে ২ জেলের অর্থদণ্ড, ১২ হাজার মিটার জাল ধ্বংস

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলে আটক

এসময় নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে ইলিশ শিকাররত দুই জেলেকে আটক করেন অভিযানকারীরা। তাদের কাছ থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক দুই জেলেকে দশ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা সুলতানা। পাশাপাশি জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, ‘মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews