
নিজস্ব প্রতিবেদক
৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুল। এ বছর বিদ্যালয়টির শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে ৩৬টিসহ মোট ৫২টি বৃত্তি লাভ করেছে।এ সাফল্যে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের দোয়া ও সহযোগিতার ফলেই এ গৌরবময় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বরিশাল জিলা স্কুল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে। একই সঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই সাফল্য আগামী বছরগুলোতেও ধারাবাহিকভাবে বজায় থাকবে এবং বরিশাল জিলা স্কুল শিক্ষাক্ষেত্রে তার ঐতিহ্য আরও সমৃদ্ধ করবে।