1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবার পাশে বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাবার পাশে বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে একই বিছানায় ঘুমিয়ে ছিল ১০ মাসের শিশু রায়হান। সকালে ঘুম ভাঙার পর দেখা যায়, বিছানায় নেই সে। ঘরের ভেতর ও আশপাশে খুঁজেও মেলেনি সন্ধান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। দিনের আলোয় শিশুটির এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়হানের মা রুমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে ছেলে রায়হানকে স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে আসেন। তখন বিছানায় রায়হানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি আশপাশের বাড়িতেও খোঁজ করেন তিনি। তবে কোথাও শিশুটির সন্ধান পাননি।

রায়হানের বাবা মো. রাসেল খান বলেন, আমি ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলাম। আমার স্ত্রী এসে পাশে ছেলেকে না পেয়ে চিৎকার করলে ঘুম ভাঙে। পরে বাড়ির সব জায়গায় খুঁজেও তাকে পাইনি। এরপর বাড়ির পুকুরে মোটর লাগিয়ে পানি সেচেও খোঁজ করেছি। কিন্তু সেখানেও ছেলের সন্ধান মেলেনি।

এদিকে, শিশুটির বাড়ি মহাসড়কসংলগ্ন হওয়ায় তাকে কেউ নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের ধারণা, ঘরে অন্য কেউ জেগে না থাকায় এ সুযোগে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews