1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভুয়া ডাক্তারকে কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
গোপালগঞ্জ প্রতিনিধি // গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সহকরী কমিশনার (ভূমি) মো: মামুন খান এ সাজা দেন।

সহকরী কমিশনার (ভূমি) মো: মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার গোলাম মাসুদ মৃধাকে গ্রেপ্তার করা হয়।

ডাক্তারী সনদসহ অন্যান্য কাগজ পত্র দেখাতে না পারায় গোলাম মাসুদ মৃধাকে এক বছরের কারাদণ্ড দিয়ে করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মো: মামুন খান বলেন, সাজাপ্রাপ্ত গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। এ অভিযান চলাকালে গোপালগঞ্জ বিএমএ-এর প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাথে ছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews