1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনা নদীর পানিতে ভাসছিল শিশু আরিফের নিথর দেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

মেঘনা নদীর পানিতে ভাসছিল শিশু আরিফের নিথর দেহ

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে
ডেস্ক রিপোর্ট // ভোলার দৌলতখানে ৫ বছর বয়সী মোঃ আরিফ নামে এক শিশু মেঘনা নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত আরিফ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিপনের ছেলে।

সে সাহেবের হাট মাদরাসার নুরানী বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, মাদারাসা থেকে এসে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের মেঘনা নদীর জোয়ারের পানিতে শিশুটি গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা মেঘনা নদীর পানিতে শিশু আলিফের ভাসমান লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews