1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যাত্রীবাহী চলন্ত বাসে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি নিহত ১, আহত ২০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

যাত্রীবাহী চলন্ত বাসে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি নিহত ১, আহত ২০

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নজরুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি একটি গাড়িতে ওঠানো হচ্ছিল। এসময় দ্রুতগামী তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews