1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রামগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি // লক্ষ্মীপুরের রামগঞ্জে গলায় রশি লাগানো অবস্থায় আবদুল মতিন মুন্সী (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  ৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বকসী বাজারে  মৃতের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ মরদেহটি উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ।
নিহত আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদু কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে। রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে পরিবারের লোকজন ভিবিন্ন স্থানে খুজতে থাকে। এক পর্যায়ে মৃতের ছেলে তাদের নিজ চা দোকানে গিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার সুরতহাল শেষে  ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করেছে।
রামগঞ্জ থানা ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর  সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews