1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত যুককের লাশ ফেরত দিয়েছে বিএসএফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত যুককের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ ইসলাম (২৮) এর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫-থ্রি–এস এলাকা দিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে সবুজ ইসলামসহ ১০/১২ জন যুবক ভারতের কাঁটা তারের বেড়া পেরিয়ে প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। ওই সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহলদল তাদের দেখে ফেলেল গুলি চালালে সবুজ গুলি বিদ্ধ হয় ও ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথের লোকজন পালিয়ে যায়। বিএসএফ সবুজের মরদেহটি টেনে হিছরে নিয়ে যায়।
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পরলে এলাকায় আতংক দেখা দেয়।
ঘটনার পর পরই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। নিহত সবুজ ইসলাম জেলার পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মরদেহ হস্তান্তরের বিষয়টি পাটগ্রাম থানা পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews