1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেহজাদ খান আমার এবং শাকিব খানের এর সন্তান: বুবলী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শেহজাদ খান আমার এবং শাকিব খানের এর সন্তান: বুবলী

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ 0 বার সংবাদি দেখেছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর থেকে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক ডালপালা মেললেও অবশেষে বিষয়টি সামনে এসেছে। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং করেন।

এদিকে শুক্রবার বুবলী নিজের ফেসবুক পেজে শেহজাদ খান বীর এবং শাকিব খানের কয়েকটি ছবি প্রকাশ করেন। পাশাপাশি সেখানে তিনি লেখেন- আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

 

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। 🙏🏻❤️

‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews