1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী।

 

শনিবার (৬ জুন) ভোর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে পুশইন করার চেষ্টা করা ওই ৬ জন কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

 

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫-এর নিকটবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুললে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

ওই ৬ জনের মধ্যে ৩ পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে বলে জানা গেছে। প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার কাছে ফিরে গেলেও বিএসএফ তাদের পুনরায় নিজেদের ভূখণ্ডে গ্রহণ করেনি। ফলে তারা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন।

 

স্থানীয়দের দাবি, বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি অংশ খুলে দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী বাধা দেয়।

 

বর্তমানে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে বারবার আহ্বান জানাচ্ছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

 

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার বলেন, অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশইন বাংলাদেশ মেনে নেবে না। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews