1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলছে বাণিজ্য মেলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট মুলাদীতে ব্যাপারীর হাট লঞ্চঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু  ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত পতাকার মান রক্ষা সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

হাইকোর্টের নির্দেশ অমান্য করে  চলছে বাণিজ্য মেলা 

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৯ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072
নিজস্ব প্রতিবেদক::
হাইকোর্টের নির্দেশ অমান্য করে বরিশাল বাণিজ্য মেলায় খোলা রাখা হয়েছে ইন্সটল, অবাধে চলছে জনসমাগম
বরিশালে চলমান বাণিজ্য মেলায় হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিভিন্ন ইন্সটল ও স্টল খোলা রাখার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মেলায় প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এই বাণিজ্য মেলায় গত কয়েকদিন ধরেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলার বিভিন্ন ইন্সটলে ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা অব্যাহত থাকে।
অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনার বিষয়টি উপেক্ষা করে আয়োজকরা বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, মেলার ভেতরে শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড, খাবারের দোকান এবং পণ্যের প্রদর্শনীও আগের মতোই চালু রয়েছে। ফলে প্রতিদিনই শত শত মানুষ সেখানে আসা-যাওয়া করছেন।
মেলায় আসা কয়েকজন দর্শনার্থী জানান, তারা আদালতের কোনো নিষেধাজ্ঞার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানেন না। একজন দর্শনার্থী বলেন, “মেলা খোলা দেখে আমরা পরিবার নিয়ে ঘুরতে এসেছি। যদি কোনো নিষেধাজ্ঞা থাকে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত।”প্রশাসন শুধু জানিয়ে দিয়েছে মেলা বন্ধ। তারা কোন কার্যকারী ব্যবস্থা না নেওয়া মেলা চলছে।
এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, আদালতের নির্দেশ অমান্য করে এভাবে জনসমাগম চালিয়ে যাওয়া আইন ও বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একাধিক সামাজিক সংগঠনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews