1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মাদকসেবীকে আটকের সময় ঢলে পড়লেন এএসআই, হাসপাতালে মৃত্যু ‘এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে’ মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন গৌরনদীতে ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শতাধিক পদের বিপরীতে ৪-৫ জন, ভারপ্রাপ্ত প্রশাসনে নলছিটি পৌরসভা—প্রতীকী অবস্থানে যুবক ঝালকাঠিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি। গৌরনদীতে বিএনপি নেতার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৪ 0 বার সংবাদি দেখেছে
56

নিজস্ব প্রতিবেদক // বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার (৯ নভেম্বর) এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুলের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলায় আইভীকে আসামি করা হয়েছিল। গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিনই তাকে একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত পুনরায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন মঞ্জুরের পর তার আইনজীবীরা জানান, সাবেক মেয়র আইভী নিয়মিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে হাজিরা দেবেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews