1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শাহাদাৎ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শাহাদাৎ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শাহাদাৎ হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানাযায়, শাহাদাৎ হোসেন ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের একজন মাঠপর্যায়ের সক্রিয় নেতা হিসেবে সুপরিচিত লাভ করেছেন।

 

ছাত্রলীগে যুক্ত হওয়ার পর পরই তিনি তার ওপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন ও একজন সুসংগঠক হিসেবেও পরিচিত লাভ করেন । এর আগে তিনি ঢাকা সরকারী আলিয়া কলেজের সভাপতি পদে সুনামের সাথে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি সরকারী মাদরাসা’ই আলিয়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব লাভ করে সংগঠনের ইতিবাচক কর্মকান্ড ত্বরান্বিত ও প্রসারিতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই ছাত্রলীগের সক্রিয় কর্মী ও দায়িত্বরতদের কাছ থেকে ইতিবাচক গ্রহণযোগ্যতা অর্জণ করেছেন।

 

 

আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালনে অনন্য ভুমিকা রেখেছেন। এতে কেন্দ্রীয় থেকে শুরু করে সর্বত্র প্রশংসা কুড়িয়েছেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নং চরগোপালপুর ইউনিয়নের সাবেক কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আকনের ছেলে শাহাদাৎ হোসেন। পরিবার থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততায় উৎসাহ পেয়ে বর্তমানে তিনি একজন আওয়ামী সংগঠনের ছাত্রলীগের একজন দক্ষ সুসংগঠক হিসেবে সুপরিচিত বহন করছেন। তার এ সাফল্যের ধারাবাহিকতায় অব্যাহতে তিনি সকলের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews