1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাব্বির খান রাব্বি (১৯) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় একটি এজাহার দায়ের করার পর পুলিশ বুধবার (১০ জুন) অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করে।

 

সাব্বির পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম সহিদুল ইসলাম খান। জাদুরকাঠী গ্রামে তার বাড়ি।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরিক্ষার পর ধরা পরে কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞেসাবাদ করা হলে সে জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির তাকে ফুসলিয়ে ধর্ষণ করেছে।

 

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবু ইউসুফ বিষয়টি জানার পর তার নির্দেশে দুপুরে বাউফলের বগা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সাব্বিরকে গ্রেপ্তার করে।

 

এদিকে ওই কিশোরীকে বিনামূল্য আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘বিচার ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংগঠন।

 

সংগঠনটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, পাশবিক নির্যাতনের শিকার ওই কিশোরীকে সবধরনের আইনী সহায়তা দেওয়া হবে।

 

বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে মামলা করেছেন। আসামী সাব্বির খানকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews