1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল জিলা স্কুলে ট্যালেন্টপুলে ৩৬সহ মোট ৫২ বৃত্তি লাভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল জিলা স্কুলে ট্যালেন্টপুলে ৩৬সহ মোট ৫২ বৃত্তি লাভ

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুল। এ বছর বিদ্যালয়টির শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে ৩৬টিসহ মোট ৫২টি বৃত্তি লাভ করেছে।এ সাফল্যে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের দোয়া ও সহযোগিতার ফলেই এ গৌরবময় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বরিশাল জিলা স্কুল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে। একই সঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।

বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই সাফল্য আগামী বছরগুলোতেও ধারাবাহিকভাবে বজায় থাকবে এবং বরিশাল জিলা স্কুল শিক্ষাক্ষেত্রে তার ঐতিহ্য আরও সমৃদ্ধ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews