1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, ধারালো অস্ত্রসহ আটক ১ বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট মুলাদীতে ব্যাপারীর হাট লঞ্চঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু 

নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতা এবং উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সংগীত পরিবেশনা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনে মিলিত হন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নির্মাতা, পরিচালক ও সংগীতশিল্পী আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। তাঁদের প্রাণবন্ত উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন পর্ব আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, একুশে পদকপ্রাপ্ত লেখক ও নির্মাতা আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।

এ ছাড়া পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে।

আলোচনা পর্বে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা। সংগীত, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের দীর্ঘ পথচলা উদ্‌যাপনের পাশাপাশি সাংবাদিকতা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি প্রদানের একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews