1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
মুলাদী (বরিশাল) প্রতিনিধি // বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জামাল পালোয়ান ওরফে বোমারু জামালকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে সফিপুর ইউনিয়নের নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে ৩২ থেকে ৩৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারচালক, জেলে ও খেয়াযাত্রীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত জেলে জহিরুল ইসলামের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেন। মামলায় জামাল পালোয়ান ও স্বপন পালোয়ানসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জামাল পালোয়ান তাঁর বাড়িতে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় জেলেদের অভিযোগ, জামাল পালোয়ানের বিরুদ্ধে আগে থেকেই চাঁদা আদায়, জেলেদের নির্যাতন এবং মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এসব কারণে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন সাধারণ জেলেরা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, জামাল পালোয়ান এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত। তিনি ‘বোমারু জামাল’ নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে আগে দস্যুতা ও মাদক আইনে মোট ৬টি মামলা রয়েছে। গত রোববার রাতের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে। গ্রেপ্তার জামালকে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews