1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

ভোলা প্রতিনিধি // ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে দেখা গেছে উদ্বেগজনক চিত্র। বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এ বছর বোর্ডে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট কম।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী।

গত বছর (২০২৫) বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

শনিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল প্রকাশকালে তিনি বলেন, যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

এদিকে, বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারার ঘটনায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews