
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি // গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
আজ শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা পয়সারহাট প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পয়সারহাট এলাকার বরিশাল গোপালগঞ্জ মহা সড়কে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে। বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পদক এবং দুইবারের সাবেক সফল চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু সভাপতিত্বে করেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতা কর্মীরা আরো উপস্থিত ছিলো আরিফুর রহমান ফিরোজ মোল্লা, হোসাইনুর রহমান হেমায়েত হোসেন তালুকদার, জয় মোল্লা, শেখ মান্নান,আকাশ মাহমুদ, মোঃআলী আসরাফ, হিমু বক্তিয়ার, আলম ফকির, কাওছার ভাট্টি হাসান কাজী, জাহাঙ্গীর বক্তিয়ার, খোকন চৌধুরী সহ বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠন এর শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন