1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আনসার বাহিনীর জন্য কেনা হবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আনসার বাহিনীর জন্য কেনা হবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিকবিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

নির্বাচন কেন্দ্র করে শটগান কেনা হচ্ছে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা নির্বাচনের ব্যাপার না। এটা করা হচ্ছে, অনেক দিন যাবত দেওয়া হয় নাই।’

তিনি আরও বলেন, ‘আনসার-ভিডিপির জন্য প্রায় ১৭ হাজার শটগান কেনা হবে। এটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল এবং যে দামে আমরা পেয়েছি, এটা বেশ সাশ্রয়ী দামে।’

কত টাকা ব্যয়ে অস্ত্র কেনা হচ্ছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটা আমি বলবো যে, অত্যন্ত সাশ্রয়ী। আপনার নিজেরাই খুঁজে বের করতে পারবেন, আগে যে ক্রয় করেছে তার তুলনায় এটা অত্যন্ত কমপিটিটিভ প্রাইস।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বডি ওর্ন ক্যামেরা কেনার ব্যাপারে পর্যালোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমে তো ছিল অনেকগুলো করবে, সে জন্য আমরা বলেছি যে, আপনারা পর্যালোচনাটা করে আসেন। মূল্যটা আনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন— একটা স্বচ্ছ প্রক্রিয়ায় যেন প্রকিউরমেন্টটা হয়। বডি ক্যামেরা আসবে, হয়তো এখন ওরা একটু র‌্যাশনাল হিসেবে আসবে। উচ্চাকাঙ্ক্ষীভাবে বডি ক্যামেরা…শুধু সেনসিটিভ যেসব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা সাজেস্ট করেছেন, আমরা সব জায়গায় বডি ক্যামেরা ইস্যু করতে পারবো না। এগুলো মনিটরের ব্যাপার আছে, ছবি আসবে, সেটার অ্যাকশন নিতে হবে তো!’

বাজার স্থিতিশীল রাখতে রোজার আগেই চাল-গম আমদানি করা হবে বলে জানান সালেহউদ্দিন।

তিনি আরও বলেন, ‘বাকিগুলো ক্রমান্বয়ে আনা হবে। ইতোমধ্যে এলসি (ঋণপত্র) খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে লিবারেল হয়েছে। গতবার যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews