1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কীটনাশক পানের পর গলায় ফাঁস দিলেন যুবক! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কীটনাশক পানের পর গলায় ফাঁস দিলেন যুবক!

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫৩২ 0 বার সংবাদি দেখেছে

ভোলার লালমোহন উপজেলায় কীটনাশক পানের পর গরুর রশি গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. রিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির সুপারি বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।

রিয়াজ লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়ন তেগাছিয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে এবং এক সন্তানের জনক। চট্টগ্রামে একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন রিয়াজ।

রিয়াজের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ৩ নভেম্বর বিকেলে রিয়াজ চট্টগ্রাম থেকে প্রথমে শ্বশুর বাড়িতে যান। সেখান গিয়ে তিনি স্ত্রী ও ছেলেকে দেখে সন্ধ্যার দিকে তার বাড়িতে যান। বাড়িতে গিয়ে তিনি কাউকে দেখতে পাননি। মধ্যরাত পর্যন্ত রিয়াজের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা তাকে খোঁজতে শুরু করেন।

এরপর আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির সুপারি বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, রিয়াজ যে জায়গায় আত্মহত্যা করেছে সে জায়গা থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে এবং তার মুখ থেকে প্রচুর পরিমাণে কীটনাশকের গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, কীটনাশক পানের পর রিয়াজ আত্মহত্যা করেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মনে হচ্ছে রিয়াজ কীটনাশক পানের পর আত্মহত্যা করেছে। তার পরিবারের কোনো অভিযোগ নেই। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
whatsapp sharing button
messenger sharing button
sharethis sharing button

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews