1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চ্যানেল ২৪-এর ১৫ বছর পূর্তি উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চ্যানেল ২৪-এর ১৫ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ২৪’-এর ১৫ বছর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ মে ২০২৬) দুপুর ১২টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তাঁর বক্তব্যে চ্যানেল ২৪-এর বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও চ্যানেলটি দেশের উন্নয়ন, গণমানুষের অধিকার এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল ২৪ দীর্ঘ ১৫ বছর ধরে দেশের সংবাদমাধ্যমে আস্থা ও গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করেছে। দায়িত্বশীল সাংবাদিকতা এবং সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের কাছে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা চ্যানেল ২৪-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews