1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুয়াকাটা পর্যটন কার্নিভালে হোটেল ভাড়া নিয়ে ক্ষোভ, ৫০০ টাকার রুম ৫ হাজার! উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: সরকারের প্রচেষ্টা কতটা সফল, কাঠগড়ায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা? রতন রহমানের নতুন দুই নাটকে সোনিয়া লাজুক ৬ কার্গো এলএনজি কিনবে সরকার হিজলার হরিনাথপুর ইউনিয়নে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলা প্রেসক্লাব কুয়েতের সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  বরিশালে যুবদল কর্মী খুন : তিন অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা সেটা খতিয়ে দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা আশা করি, এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কি না, সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।

জনপ্রত্যাশা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরবার লক্ষ্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews