1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধের ঘোষণা চরম নিরাপত্তার ঝুঁকিতে দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিশ্বরেকর্ড গড়লেন লিটন উজিরপুরে জমি নিয়ে বিরোধ, অপপ্রচারের বিরুদ্ধে নওমুসলিম পরিবারে সংবাদ সম্মেলন গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বরিশালে ২ জেলের অর্থদণ্ড, ১২ হাজার মিটার জাল ধ্বংস শ্যালিকার নামে সারের ডিলারশিপ পেতে ‍ইউপি সদস্য দুলাভাইয়ের কারসাজি

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ ডিসেম্বর এই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার সময়ের আবেদন নামঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় গত বছরের ৬ এপ্রিল দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। গ্রেফতারের পরই তাকে আদালতে হাজির করা হয়। ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে ওইদিনই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় জামিনে ছিলেন ইশরাক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews