1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুই যুবদল কর্মীর ওপর হামলা, গুলিতে নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, ধারালো অস্ত্রসহ আটক ১ বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট মুলাদীতে ব্যাপারীর হাট লঞ্চঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু  ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত

দুই যুবদল কর্মীর ওপর হামলা, গুলিতে নিহত ১  

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবদল কর্মী।

‎শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের পুত্র। ‎ ‎এদিকে এ ঘটনার একটি সিসি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ‎ সিসি ফুটেজে দেখা যায়, বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকায় তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওন উপর একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে তারেক হোসেন বাপ্পিকে গুলি করে দেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে তারেক হোসেন বাপ্পিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় বিএনপি নেতা মো. মামুন হোসেন বলেন, স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ এর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওন দুজনেই যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। অভিযুক্তদের শনাক্তে কাজ করছে পুলিশের টিম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews