1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দৌলতদিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগ নেতার ছেলে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দৌলতদিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগ নেতার ছেলে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

রাজবাড়ীর দৌলতদিয়ায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে নূর আলম নামে এক যুবককে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর প্রবাসীর স্ত্রী ও আটককৃত আওয়ামী লীগ নেতার ছেলেকে কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন এলাকাবাসী। রাত সাড়ে ১২টার দিকে ওই যুবককে ছাড়িয়ে নিতে গেলে স্থানীয়দের সঙ্গে তার স্বজনদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

আটক যুবক নূর আলম একই এলাকার আহমদ মাতব্বরের ছেলে। তিনি দৌলতদিয়া সিনেমা হল রোড এলাকায় মোবাইলসামগ্রী সংক্রান্ত দোকান করেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। আহমদ মাতব্বর দৌলতদিয়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আর ওই নারী দুলাল বেপারীপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী। তার একটি কন্যাসন্তান রয়েছে।

 

কালবেলার হাতে আসা ৫ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে কয়েকজন যুবক ওই নারীর ঘরের সামনে গিয়ে তাকে দরজা খুলতে বলেন। এ সময় ঘরের ভেতর থেকে ওই নারী দরজা খোলার বিষয়ে আপত্তি জানান এবং তাদের সেখানে আসার কারণ জানতে চান। পরে যুবকরা ঘরটি তল্লাশি করার কথা বললে তিনি দরজা বন্ধ করে দেন।

 

ভিডিওতে আরও দেখা যায়, কিছুক্ষণ ডাকাডাকির পর ঘরের দরজা খোলা হলে কয়েকজন যুবক ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ঘরের খাটের নিচে এক যুবককে লুকিয়ে থাকতে দেখা যায়। এরপর তাকে ও ওই নারীকে ঘরে আটকে রেখে দরজায় তালা দেওয়া হয় বলে স্থানীয়দের ভাষ্য।

 

স্থানীয় বাসিন্দা মো. সাইম প্রামাণিক জানান, ঘটনার সময় তারা বন্ধুদের সঙ্গে ছিলেন। এ সময় এলাকার এক ছোট ভাইয়ের মাধ্যমে ওই বাড়িতে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন। পরে ঘরের ভেতরে কেউ থাকার বিষয়ে সন্দেহ হলে তারা দরজায় নক করেন। দরজা খোলার পর ঘরের ভেতরে নূর আলমকে দেখতে পান বলে দাবি করেন তিনি।

 

সাইম প্রামাণিক আরও বলেন, ঘটনার পর এলাকার মুরব্বি ও সাবেক জনপ্রতিনিধিরা সেখানে আসেন। তাদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে নূর আলমকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তিনি মাথায় আঘাত পান বলে দাবি করেন। পরে দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে নূর আলমকে অন্য পথে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন সাইম।

 

এদিকে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রোকন উদ্দিন বেপারী। তিনি বলেন, রাতে চিৎকার-চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে জানতে পারেন, নূর আলমকে ওই ঘরের ভেতর আটক করা হয়েছে। এ সময় তিনি স্থানীয় মাতব্বর ও অভিভাবকদের ডেকে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরে নূর আলমের স্বজনেরা ঘরের দরজা ভেঙে তাকে বের করে নিয়ে যান। এ সময় বাধা দিতে গিয়ে তার হাত কেটে যায় বলে দাবি করেন তিনি।

 

এ বিষয়ে জানতে অভিযুক্ত নূর আলমের ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি নারীটির সম্মান ও নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, সংশ্লিষ্ট কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews