1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) বরিশাল জেনারেল হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় হাসপাতালের বিদ্যমান সেবার মান, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং সেবার গুণগত উন্নয়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার। তিনি হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মহাসীন মন্টু এবং সৈয়দ আকবর বক্তব্য রাখেন। তারা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা জনসাধারণের জন্য আরও আধুনিক, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews