1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বরিশালে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল অফিস : বরিশাল নগরীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বিকেল ৩টায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শীতলাখোলা এলাকার ‘মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিলেন। সর্বশেষ ক্রেতা সেজে সিলিন্ডার কিনতে গিয়ে তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি সান ও বেঙ্গল কোম্পানির আমদানিকৃত গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে ১৭০ থেকে ১৮০ টাকা বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। এছাড়া প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।

পরে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. রবিউল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি ও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews