1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের খন্তাখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধাকে মারধর করে জমি দখল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালের খন্তাখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধাকে মারধর করে জমি দখল

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // গত ১৪ নভেম্বর রোজ শুক্রবার আনুমানিক সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ৮ নং চাঁদপুরা ইউনিয়নের খন্তাখালী গ্রামে এই ঘটনা ঘটে । ভুক্তভোগী মোঃ ইউনুস হাওলাদার (৭০) পিতা মৃত: সত্তার হাওলাদার তার বাবার ক্রয়কৃত ৩৮ শতাংশ জমি মাপযোপ করার জন্য গেলে একই এলাকার বাসিন্দা মোঃ খোকন হাওলাদার (৪৫), পিতা মৃত: আব্দুর রব হাওলাদার তার স্ত্রী কল্পনা বেগম (৩৮), ছেলে মোঃ সজিব হাওলাদার (২৫) ও মোঃ বাবু হাওলাদার (২০), খোকনের ছোট ভাই আব্দুর রহমান ওরফে বুলেট (৪২) এবং তার ছেলে মোঃ সাজিদ হাওলাদার (২৩) সকলে মিলে তার সাথে অকথ্য-কুকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে তারা তাকে মারধর শুরু করে তার জামা ছিড়ে ফেলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে কিল ,ঘুষি লাথি মারতে থাকে শরীরের বিভিন্ন জায়গা ফুলে যায় নীলচে রং ধারণ করে এক পর্যায়ে উনি চিৎকার দিলে আশেপাশের লোক এসে তাকে উদ্ধার করে । খোকন এবং তার সহযোগীরা তাকে থ্রেট দিয়ে বলে জমি যদি খাইতে হয় তাহলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে তা না হলে জমির কাছে আসলে একদম জানে মেরে ফেলব । আরো বলে যদি ক্ষমতা থাকে তাহলে আইস জমি খাইস । ভুক্তভোগী ইউনুস হাওলাদার আরো বলেন এরা সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় এদেরকে সবাই ভয় পায় এমনকি স্থানীয়ভাবে সালিশ ব্যবস্থাও তারা মানে না । প্রশাসনের কাছে গিয়েছিলাম তারাও নীরব ভূমিকা পালন করতেছে । আমি অনেক ভয়ে এবং আতঙ্কে জীবন অতিবাহিত করছি আমি এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চাই এবং আমার বাবার প্রকৃত ক্রয়কৃত সম্পত্তি যার বিএস রেকর্ড ,খাজনা সবকিছু আমাদের নামে এই সম্পত্তিটা যেন উদ্ধার কর্তৃক ফেরত পেতে পারি সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইন আদালতের কাছে আমি যেন সুষ্ঠু বিচার পেতে পারি এই দাবি করছি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews