1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এনসিপির বরিশাল জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. ফরিদ আহম্মেদকে আহ্বায়ক, প্রভাষক সিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোলাম কিবরিয়া সৌরভকে সদস্য সচিব এবং মাসুম হাওলাদারকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অন্যান্য সদস্যদের সমন্বয়ে ২২ সদস্যের এ আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে বলে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews