1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ষাইটপাকিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মানববন্ধন। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ষাইটপাকিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মানববন্ধন।

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: “মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঝালকাঠি জেলার, নলছিটি থানাধীন ষাটপাকিয়া বাজারে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক নীরব ঘাতকে পরিণত হয়েছে।

বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল ছোবলে বিপথগামী হচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা আরও বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে।

পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews