1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির উদ্যোগে অভিভাবক সদস্য, উপদেষ্টা ও সুধীজনদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি জহির সাজ্জাদ হান্নানের সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক অমূল্য রতন করের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ও কমিটির উপদেষ্টা ফাদার লিটন গোমেজ, উপদেষ্টা সুধাংশু বোস, বিধান রায়, কানাই দেবনাথ, সহ-সভাপতি জোসেফ ঘরামী, সদস্য রিতা চক্রবর্তী, মোহাম্মদ আলী শরীফসহ কমিটির অন্যান্য সদস্য ও আমন্ত্রিত সুধীজন। সভায় নবগঠিত কমিটির কার্যক্রম, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews