1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বরিশালের সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার।

তিনি চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) পাস করেন। পরবর্তীতে বরিশাল বিএম কলেজ থেকে বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর বরিশাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষায় প্রথমবারেই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।

সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুনাম ও দক্ষতার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বরিশালের বিভিন্ন স্থানীয় পত্রিকায় স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্যবস্থাপনা সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সাথেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করে আসছেন।

অ্যাডভোকেট ও সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে একজন সংবাদকর্মী হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি—সাদা কে সাদা এবং কালোকে কালো বলার নীতিতে কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছি। আমি সত্য, ন্যায়, ইনসাফ, দেশ, জাতি, মানবতা ও ইসলামের পক্ষে আইনি সেবা দিতে চাই।”

তিনি এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট বেলাল হোসেন সিকদারের শ্রদ্ধেয় পিতা প্রায় ১০ বছর আগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্তমানে তাঁর পরিবারে স্ত্রী, এক কন্যা সন্তান, মমতাময়ী মা, দুই ভাই ও এক বোন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews