1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ ‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান সুমন // ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রমের বিস্তারিত চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আহসানুজ্জামান।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

সভায় অক্টোবর-২০২৬ মাসে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার । এ সময় তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ , ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews