1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ ‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি // ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকরা অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৭ নম্বর ওয়ার্ড থেকে শোডাউনটি বের করা হয়। মোটরসাইকেলের একটি বহর নিয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে শোডাউনটি লালমোহন চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান।

বক্তব্যে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের জন্য ৭ নম্বর ওয়ার্ডে কে আপনাদের পাশে থাকবে, কার কাছে গভীর রাতেও বিপদে-আপদে সহযোগিতা পাবেন, তা বিবেচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে অনেক মুরুব্বি উপস্থিত রয়েছেন। হয়তো এখনো আপনাদের কাছে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে কথা দিতে পারি, আমি মেম্বার হই বা না হই, সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।

শোডাউনে স্থানীয় বাসিন্দা ও মো. ফোরকানের সমর্থকরা অংশ নেন। মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews