1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে স্কাউট সদস্য, রোভার স্কাউট, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলা রোভারের সহ-সভাপতি বিএম জাকির হোসেন রিয়াজ, সহ-সভাপতি অধ্যাপক শেখ বুলবুর কবির এবং বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলার রোভারের সরকারি কমিশনার মোঃ সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রম তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং একটি দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব উন্নয়নে স্কাউটদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে বাংলাদেশ স্কাউটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews