1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন ও কাজিরহাট ব্রিজ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন ও কাজিরহাট ব্রিজ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির // ২৮ শে নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন উদ্বোধন শেষে ১১টায় কাজিরহাট থানার নতুন ব্রিজের শুভ উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রাজিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমমান্য। কাজিরহাটের উন্নয়নের স্বার্থে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যের কাছে উল্লেখযোগ্য কোনো দাবি বা প্রস্তাব তুলে ধরা সম্ভব হয়নি নেতাকর্মীদের পক্ষ হতে । অথচ অনেকেই নিজেদের ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন আবেদন-নিবেদন ও সেলফি নিতে ব্যস্ত ছিলেন।
মাননীয় সংসদ সদস্য নিজ উদ্যোগেই ব্রিজে নতুন লাইট স্থাপন এবং কাজিরহাট থেকে কদমতলী পর্যন্ত পিচ ঢালাই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
আয়োজনে স্থানীয় নেতাদের কিছু দায়িত্ব ও সমন্বয়ের অভাব স্পষ্টভাবে চোখে পড়েছে। মাননীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করা কিংবা তাঁর সঙ্গে কথা বলার জন্য একটি হ্যান্ড মাইকের ব্যবস্থা করতে পারিনি স্থানীয় নেতা কর্মীরা । ছাত্রদলের তরুণ কর্মীরাও সম্মিলিতভাবে এসব দায়িত্ব পালন করতে পারতে ব্যর্থ হয়েছে।
কাজিরহাটে নেতা কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব, ব্যক্তিগত অহংকার এবং একে অপরের সঙ্গে দূরত্ব রয়েছে বলে একাধিক সূত্র দাবী করছে। কাজিরহাটে উন্নয়ন কী ভাবে সম্ভব যদি নিজেরাই ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এলাকার উন্নয়নের দাবি কার কাছে তুলে ধরবে।
ব্যক্তিগত স্বার্থ, অহংকার ও দলীয় বিভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে কাজিরহাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ মঙ্গল হতে পারে।
দিন শেষে এই এলাকার উন্নয়ন হলে সবাই উপকৃত হবে আর নিজেদের মধ্যে বিভেদ রাখলে একসময় উন্নয়নের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে কাজিরহাট বাসী।
নেতৃত্বের পরিচয় ব্যক্তিগত প্রভাব-প্রতিপত্তিতে নয়, বরং মানুষের কল্যাণে এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews