1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

মাদারীপুর প্রতিনিধি // মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে আগুন জ্বালিয়ে অবরোধের ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবরোধের কারণে মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা ২টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকালে ঘটনাস্থলে পৌঁছে রাজৈর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মাইকে আন্দোলনকারীদের জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি।

পুলিশের অনুরোধ ও আলোচনার একপর্যায়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এতে প্রায় ১০ ঘণ্টা পর দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews